ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

হাসপাতালে আকরাম খান

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির পরিচালক আকরাম খান কিছুদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুরুতে বাসাতে চিকিৎসা নিলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আজ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।


জানা গেছে, আকরাম খানের শরীরে খুব বেশি জটিলতা নেই। দেশের এক গণমাধ্যমকে তার সহধর্মিণী সাবিনা আকরাম মুঠোফোনে বলেন, ‘বাসায় ভালোই চিকিৎসা চলছিল। তবে দুদিন ধরে তার একটু বেশি কাশি হচ্ছিল। তাই চিকিৎসকের পরামর্শে আজ আকরামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবাই দোয়া করবেন।’


সাবিনা জানিয়েছেন, আকরাম খানের ফুসফুসের ৩০ ভাগ সংক্রমিত হয়েছে। এই বিসিবি কর্তার বাসার অন্যদের কোভিড পরীক্ষা করা হলেও তাদের প্রত্যেকের ফল নেগেটিভ এসেছে বলেও জানান তিনি।


এদিকে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীও বলেন, ওনার শারিরীক অবস্থা স্থিতিশীল আছে। তবুও এসব ক্ষেত্রে যেহেতু অনেক সময় অবস্থার দ্রুত অবনতি হয়, তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আজ দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী তিনি ভালো আছেন।

ads
ads
ads

Our Facebook Page

↑